
বিনোদন ডেস্ক : শাকিব খান তার ভেরিফাই ফেসবুকে পোস্ট দিয়ে মাহফুজ আহমেদ এর অভিনীত ছবির জন্য শুভ কামনা জানালেন। তিনি তার পোস্টে লিখেন ‘হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি একজন চমৎকার মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।
ঈদে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা এবং মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।’ ♥️
© Shakib Khan 💖