
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আজ মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দেয়। যদিও হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থল ও অবকাঠামোর বিরুদ্ধে ‘সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেদী স্থল হামলা’ শুরু করেছে।