রাত ২:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর রবিবার মুড়াপাড়া বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমানউল্লাহ আমান, মুক্তিযোদ্ধা মোঃ কসিমউদ্দিন, আবুল হোসেনসহ আরো অনেকে।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *