বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপগঞ্জে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর সভার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মহা ধুমধামে কেক কেটে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
কাঞ্চন পৌরসভার স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটুর সভাপতিত্বে কাঞ্চন পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা হয় ।
এই আলোচনা সভায় কাঞ্চন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ছাত্রলীগের সভাপতি আইয়ুবুর রহমান খোকা, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, কাঞ্চন পৌরসভা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার সহ কাঞ্চন পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *