
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা আলিফ হোসেনের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।গত সোমবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে ধুবিল গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে আলিফ হোসেনকে তার অফিস কক্ষে ইয়াবা সেবন করতে দেখা গেছে। ভিডিওতে তিনি একজন সহযোগী যুবকের সঙ্গে বসে গ্যাসলাইট দিয়ে ফয়েল পেপারের ওপর বস্তু গরম করে চিকন পাইপের মাধ্যমে ধোঁয়া টানছেন।তবে, মুঠোফোনে আলিফ হোসেন দাবি করেন, “ভাইরাল হওয়া ভিডিওটি আমার নয়। এটি আমার গ্রামের প্রতিপক্ষের এক যুবকের দ্বারা অপপ্রচার চালানো হイরায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, “আমার কাছে ভিডিওটি এসেছে। আমরা এর সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করব। প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।