রাত ১১:২১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দক্ষিণ খানে ইউনাইটেড ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

উত্তরা প্রতিনিধি : ১২ ডিসেম্বর দুপুর ১.৩০ মিনিটে উত্তরার সকল সুযোগ সুবিধার মতো রাজধানীর দক্ষিণ খানের প্রেমবাগান এর  আইরিশ প্লাজায় ইউনাইটেড ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়। ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনাইটেড ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান অলি উল্যা আতিকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাওয়াইর নবীন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ্ব মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল জব্বার,আলহাজ্ব মমতাজ উদ্দিন,গিয়াস উদ্দিন, প্রফেসর ডা: হাবীব শাহাদাত চৌধুরী, ডা: সোহেল খান, ডা: নুরে আলম লেনিন,ডা: শামস ইবনে মাকসুদ, ডা: আহসানা আক্তার তারা,ডা: আমিনুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর.মোঃ আশিকুল ইসলাম,ডাঃ দেলোয়ার হোসেন, ⁠ডাঃফজলুর রহমান শহিদ, ⁠মোঃ সাইফুল্লাহ মোহন, ⁠মোঃ গোলাম মোস্তফা, ⁠মোঃ আশ্রাফুল হক তানজির,
⁠মোঃ মাসুদুর রহমান। আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *