বিকাল ৩:৫৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক :

রাজধানীতে একটি ট্রাকের ধাক্কায় ৩০ বছর বয়সী যুবক মো. রাকিব নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিজয় সরণি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন মারিয়া আক্তার জানান, তার ভাই বাইসাইকেলে করে কাজে যাচ্ছিলেন। বিজয় সরণি মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিহত রাকিব লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ফার্মগেটে থেকে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *