
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করেছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল পৌনে ৫ টার দিকে খবর আসে কে বা কারা খিলগাঁও থানাধীন মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে আগুন দিয়েছে। পরে ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট। তবে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, একটি নয় একই পরিবহনের তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ২টি সম্পূর্ণ ও ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।