সন্ধ্যা ৭:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকের গায়ে প্রস্রাব : গুড়িয়ে দেওয়া হলো প্রবেশ শুক্লার বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
আদিবাসী এক যুবকের গায়ে প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্ত প্রবেশ শুক্লার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যকর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার (৫ জুলাই) তার বাড়ি ও সম্পত্তি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। খবর এনডিটিভি।
মধ্যপ্রদেশ রাজ্যে অমানবিক এই ঘটনার ভিডিও তোলপাড় ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি (প্রবেশ শুক্লা) আদিবাসী যুবকের গায়ে প্রকাশ্যে প্রস্রাব করতে। অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা। মধ্যপ্রদেশের সিধি জেলার বাসিন্দা তিনি। অন্য দিকে, যে আদিবাসী যুবককে ওই ভিডিতে দেখা গেছে তার নাম দশমত রাভত (৩৬)। পুলিশ দুই ব্যক্তিকেই গ্রেপ্তার করেছে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সিগারেট খেতে খেতে প্রস্রাব করছেন মাটিতে বসে থাকা এক যুবকের গায়ে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিবিদ্বেষের ওই ভিডিও দেখে শিউরে উঠেছিল দেশ। মধ্যপ্রদেশের সিধি জেলার ওই ঘটনায় জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে মধ্যপ্রদেশ সরকার। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। যদিও তার দাবি, ভিডিওটি ভুয়া। তিনি এমন কিছু করেননি।
ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। কারণ বিরোধীরা ওই ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করে। পরে ভিডিওতে ধরা পড়া ব্যক্তির সঙ্গে বিভিন্ন সময়ে বিজেপি নেতাদের দেখা গিয়েছে বলেও দাবি করে মধ্যপ্রদেশের বিরোধী দল কংগ্রেস। ধীরে ধীরে সেই সব ছবিও প্রকাশ্যে আসে। এর পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে উদ্যোগী হন বিষয়টি নিয়ে। তিনিই ওই মামলা করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এমনও জানা গিয়েছে, ওই ব্যক্তির সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হতে পারে।
অভিযুক্ত প্রবেশ শুক্লা সিসিটিভি’র ফুটেজের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। অন্য দিকে, দশমত রাভত জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। অর্থাৎ ঘটনাটি বাস্তবে ঘটেনি। পুলিশকে দশমত জানিয়েছেন, প্রবেশকে ফাঁসানোর জন্য ওই ভিডিও বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *