রাত ৮:২৩ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী টিকটকার জাহানারা আটক

ডেস্ক রিপোর্ট :
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহানারা ওরফে ইতি আক্তার। তিনি এখন একজন টিকটক ‘সেলিব্রিটি’। দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ও র‌্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, আটককৃত আসামি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ছাড়াও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *