বিকাল ৩:০৯ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যতো প্রভাবশালী হোক দূর্নীতির তদন্ত করা হবে : ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার ও দলের পক্ষ থেকে সবসময় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুদককে স্বাধীনতা দেয়া হয়েছে। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *