
বিনোদন ডেস্ক :আসন্ন রোজার ঈদে দীপ্ত টিভির পর্দায় এই সময়ের জনপ্রিয় নাট্য পরিচালক রাকেশ বসুর রচনা ও পরিচালনায় জাদুকর মোতালেব প্রচারিত হবে। জাদুকর মোতালেব নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা প্রমুখ।
নাটক সম্পর্কে পরিচালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন ‘ মোশাররফ করিম মানেই একটু ভিন্ন কিছু, ভিন্ন চমক থাকে তাই এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না আপনারা ঈদে দীপ্ত টিভিতে দেখতে পারবেন একজন জাদুকরের তেলেসমাতি।