রাত ১০:৪৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোনাজাতের মধ্যে দিয়েই শেষ হলো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

টঙ্গী প্রতিনিধি :১১ ফেব্রুয়ারি রবিবার হেদায়েতি বয়ানের পর বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় পৌনে ১২টার দিকে।

এ সময়ে চারদিকে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

এই পর্বে ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না । ময়দানের ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশে।
হেঁটেই ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা কোনোমতে হেঁটে ফিরলেও ভোগান্তিতে দূরপথের মুসল্লিরা।

এ দিকে দেখা যায়, লাখো মুসল্লির যাতায়াত নির্বিঘ্ন করতে বন্ধ করে দেয়া হয় টঙ্গী অভিমুখী সব রাস্তা। ফলে সড়ক-মহাসড়কে ছিল না কোনো যানবাহন। তাই তো পায়ে ভর করেই গন্তব্যের দিকে ছুটে চলছেন মুসল্লিরা। তবুও নেই ক্লান্তি কিংবা কষ্ট।

মোনাজাতের পর ফিরতি ট্রেনের সব কটিতেই উপচে পড়া ভিড়। ভেতরে ঢুকতে না পেরে ট্রেনের ছাদে উঠছেন মুসল্লিরা। সেখানেও টিকে থাকার যুদ্ধ।

তবে স্রষ্টার সান্নিধ্য লাভের আকুলতার কাছে পথের কষ্ট তুচ্ছ বলে মন্তব্য মুসল্লিদের। বছরের এ সময়টার জন্য অপেক্ষায় থাক ধর্মপ্রাণ মুসুল্লিরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *