সকাল ৬:২৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরের রায়পুরা গ্রামের শফিকুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের
শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রায়পুর গ্রামবাসী।
বুধবার (৩ মে) বিকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শরিফুল ইসলামের পিতা বাবুর আলী, মা আনোয়ার খাতুন, স্ত্রী রুবিনা খাতুন, মেয়ে রুমাইয়া, বোন শাহানারা, মামলার প্রধান আসামী একরামুল হক খোকনের বড় ভাই জালিমুল, আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, শিক্ষক আয়ুব হোসেন, শামীমুল ইসলাম, মিজানুর রহমান, মামলার বাদি ও সাবেক ইউপি সদস্য কাবুল আলী, বর্তমান ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা মামলার প্রধান আসামী একরামুল হক খোকনের ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে মেহেরপুর প্রেস ক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বিশাল-বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন ও মিছিলে রায়পুর গ্রামের ৩ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৯০ বছর বয়সী সকল শ্রেণী পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় মামলার প্রধান আসামী একরামুল হক খোকনের ফাঁসি চাই,ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত করে তোলে।
উল্লেখ্য,পাওনা টাকা আদায়ের জের ধরে গত ২০ এপ্রিল সদর উপজেলার রায়পুর গ্রামের শরিফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৯ দিনের মাথায় গত ২৯ এপ্রিল মামলার প্রধান আসামি একরামুল হক খোকনকে পুলিশ গ্রেপ্তার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *