বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীর সেবা সহজী করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে “হাসপাতাল সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন ও দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের সেবা সহজীকরণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

সেমিনারে অন্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, আর এম ও ডাঃ মোখছুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রেশন অফিসার কাজী মোহাম্মদ আবুল মুনসুর, মেহেরপুর জেনারেল হাসপাতালের সমাজ সেবা অফিসার মাহে জেবিন কেমি, আশকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *