সন্ধ্যা ৬:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিনার্স সড়কে পার্ক নির্মাণের দাবিতে মানব বন্ধন করলো নগরবাসী

 

চট্টগ্রাম প্রতিনিধি :

কর্ণফুলী নদীর তীরে ফিরিঙ্গিবাজার এলাকার মেরিনার্স সড়কের পাশে বিরান ভূমিতে দৃষ্টি নন্দন পার্ক, ওয়াকওয়ে এবং খেলার মাঠ নির্মাণের দাবিতে বুধবার বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে আয়োজিত এ মানববন্ধনে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী নুরুল হক, আবদুস সালাম মাসুম,আতাউল্লা চৌধুরী,পুলক খাস্তগীর , সংরক্ষিত নারী কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী, খোরশেদ আলম রহমান,তানভীর আহমেদ রিংকু,জাহাঙ্গীর আলম,মিজানুর রহমান, নূর মোহাম্মদ, প্রবাল চৌধুরী মানু, অংকুর সিকদার, মোঃ সোলেয়ামান, শেখ জাহেদ হোসেন,তারাপদ দাশ, সামিউল হাসান রুম্মন, অছিউর রহমান, সাফকাত বিন আমীন, শফিউল আলম জনি,অনিন্দ্য দেব,মোহম্মদ আলী মিঠু,তন্ময় দাশ, বেলাল হোসেন,সাদেক হোসেন,মোঃ পারভেজ ,নিয়াজ,রুবেল,সোহেল হকসহ ৩০,৩১,৩৩,৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের এলাকাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন নগরবাসীর দীর্ঘদিনের দাবী মেরিনার্স সড়কের পাশে বিরান ভূমিতে একটি দৃষ্টি নন্দন পার্ক স্থাপিত হবে। পাশাপাশি সেখানে থাকবে ওয়াকওয়ে এবং খেলার মাঠ। বর্তমানে সুস্থ বিনোদনের যে অভাব চট্টগ্রাম শহরে বিদ্যমান তা অনেকাংশে কমানো সম্ভব এই বিরান ভূমিতে জনস্বার্থে প্রকল্প গ্রহণের মাধ্যমে।

মানববন্ধনে অংশ নেয়া নগরবাসী এই বিরান ভূমিতে জনপরিসর গড়ে তোলার উদ্যোগ নেয়ায় চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *