সকাল ১১:৫১ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ

ডেস্ক 

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এ বিষয়ে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন।

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ডিএমটিসিএল গঠনের সময় সিদ্ধান্ত হয়েছিল যে এটি ডিটিসিএর নিয়ন্ত্রণাধীন থাকবে। কিন্তু ডিটিসিএর অভিযোগ, এখন ডিএমটিসিএল পূর্বের মতো তাদের কাছে রিপোর্ট না দিয়ে সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

 

ডিটিসিএর দাবি, মেট্রোরেলের যাত্রীদের বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, এবং বিভিন্ন চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ডিএমটিসিএল তাদের সিদ্ধান্ত উপেক্ষা করছে। এমনকি কিছু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে শর্তও লঙ্ঘন করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ এবং কোম্পানি নিবন্ধনের মতো বিভিন্ন প্রক্রিয়া ডিটিসিএ সম্পন্ন করেছিল।

এই বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, যে বিষয়গুলো নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, তারা তা পাঠান। তবে দৈনন্দিন পরিচালনা ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো তারা সরাসরি মন্ত্রণালয়কে জানানোর অনুমোদন ডিএমটিসিএল গঠনের সময়ই পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *