সকাল ৯:১৩ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘলা-মুক্তা নতুন ছবি নিয়ে আসছে

 

মাসুদ আলম :: অভিনেত্রী মেঘলা মুক্তার  ‘পায়ের ছাপ’-এ প্রশংসিত হওয়ার পর এবারে আসছেন সাজ্জাদ খানের পরিচালনায় ‘কাঠগোলাপ’ বি নিয়ে । ছবিটি নিয়ে মেঘলা বলেন, ‘সাজ্জাদ ভাইয়ের নির্মাণ ঢঙ একেবারেই আলাদা। ছবিটি প্রকাশের পর দারুণ এক আলোচনার জায়গা তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস।’

এদিকে ব্যক্তিগতভাবে নানা মন খারাপের ভেতরেই থাকতে হচ্ছে। কারণ মা হাসপাতালে। মেঘলার মায়ের চিকিৎসায় তার সেবাতেই দৌড়াদৌড়ি করছেন। মেঘলা বলেন, ‘সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। সন্তান হিসেবে এ তো আমার পরম দায়িত্ব। তাই হতে কিছু কাজ থাকা সত্ত্বেও সেগুলো খানিকটা পিছিয়ে দিয়েছি। তবে শিগগিরই কাজগুলো শুরু করবো।’

উল্লেখ্য, মেঘলা মুক্তা তার ক্যারিয়ার শুরু করেন তেলেগু ছবি দিয়ে। ছবিটি দারুণ আলোচিতও হন। কিন্তু এরপর কোভিডের কারণে দেশে ফিরলে খানিক বিরতি হয়। মেঘলা বলেন, ‘ওপারের বেশ কিছু ছবি নিয়ে কথা চলছে। সেগুলো খুব শিগগিরই শুরু করবো। ভিসা ও কাগজপত্রের জটিলতা সামলে কাজগুলো শুরু করতে চাই।’

বর্তমান ওটিটি ইন্ডাস্ট্রিতে বেশ ক’জন নির্মাতার কাজ আলোচিত হচ্ছে। এ প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘ভালো গল্পের ছবি করতে চাই। নিজেকে দেশ-বিদেশে প্রমাণ করেছি। এখন একটি ভালো প্রডাকশন টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা নিতে চাই। আমার কাছে ওটিটি বা ফিল্ম আলাদা কিছু নয়। ভালো গল্পের কাজ করাটাই মুখ্য। এই ইন্ডাস্ট্রিতে আমার যতটুকুই কাজ হয়েছে তা বিভিন্ন বিশিষ্টজন দেখে প্রশংসা করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *