বিকাল ৪:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে সড়ক থেকে ছিটকে ৮০ ফুট নিচে বাস,নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার পথে মাগডালেনা পেনাস্কো শহরের কাছে দুর্ঘটনায় পড়ে। বুধবার (৫ জুলাই) ভোরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়ক থেকে ছিটকে ৮০ ফুট নিচে গিরিখাদে পড়ে যায়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ নারী ও ১৩ পুরুষ। বাকি একজন ছেলে শিশু।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। গত এপ্রিলে পশ্চিম মেক্সিকোতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে ১৮ জন নিহত হয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *