রাত ৮:৩৪ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুছা কলিম উল্ল্যা সন্দ্বীপ উপজেলা সর্বস্তরের নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

সন্দ্বীপ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সন্দ্বীপ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল, সন্দ্বীপ উপজেলা’র যুগ্ম আহ্বায়ক মুছা কলিম উল্ল্যা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর, যা মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হই।”
তিনি আরও বলেন, “সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করছি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবাই এগিয়ে আসি।”
শেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *