বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরেরসরায়ের জোরারগঞ্জে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ১

মিরসরাই প্রতিনিধি :

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বারইয়ারহাট অলংকার মোড় এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেন (২২) কে গ্রেফতার করে।

সে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মোস্তফার পুত্র।এসময় তার কাছ থেকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। গ্রেফতারকৃতের তথ্যমতে তার সঙ্গী ইউসুফ (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *