
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার করেরহাট বাজারে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিপলেট বিতরন করা হয়েছে। আজ বুধবার সকালে করেরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের সার্বিক নির্দেশনায় কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম কমান্ডার, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সিরাজুল হক সিরাজ, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান, যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, সদস্য শাহজান মাষ্টার, সদস্য এসএম ফারুক হোসেন মামুন, সদস্য শাহাদাত হোসেন, যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন খানসাব, করেরহাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিন শরীফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য আজিম উদ্দিন, আবদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ওলমাদলের সদস্য আজিজুল হক খোকা, আবুল বশর, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলী হায়দার সজিব, জিয়া উদ্দিন, তোবারক।