সন্ধ্যা ৭:০৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ‘ মুসআব এন্টারপ্রাইজ’ ও ‘ক্রিস্টাল ওয়াশ এন্ড লুব সলিউশন ‘ এর শুভ উদ্বোধন

 

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ে ‘মুসআব এন্টারপ্রাইজ’ ও ‘ক্রিস্টাল ওয়াশ এন্ড লুব সলিউশন’ নামে দুটি নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার মীরসরাই ইকোনমিক জোন সড়কের গাজিটোলা রাস্তার মাথায় হাফসা স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন (এমপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মো. নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুমসহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, “মীরসরাইয়ে নতুন নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বর্তমান সময়ে তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে একদিকে যেমন মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারী মেজবাহ উদ্দিন বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার লক্ষ্যেই মুসআব এন্টারপ্রাইজ ও ক্রিস্টাল ওয়াশ এন্ড লুব সলিউশনের যাত্রা শুরু হয়েছে। ব্যবসার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

এ সময় অতিথিরা নতুন প্রতিষ্ঠান দুটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে প্রতিষ্ঠান দুটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *