
মিরসরাই প্রতিনিধি :
বিনির্মাণ- ছাত্র সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীনের সার্বিক সহযোগিতায় আজ সোমবার মিরসরাই ফুটওভার ব্রিজের নিচে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠনের আহবায়ক তানভীর হোসেন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম-আহবায়ক ফারহান তানভীন শুভ, সাজ্জাদ সজিব, ইসমাইল, সিনিয়র সদস্য আবদুল্লাহ আল মামুন, শরীফুল ইসলামসহ বিনির্মাণের সকল সদস্যবৃন্দ।
সংগঠনের আহবায়ক তানভীর হোসেন বলেন, কালোবাজারীদের সিন্ডিকেট ভেঙ্গে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দাম জনগণের সহনীয় মাত্রায় না আনতে পারলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।