
মিরেরসরাই প্রতিনিধি ::
মিরসরাই উপজেলার বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে এতিম ও হাফেজদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ২৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই উপজেলার বড়তাকিয়া উত্তর বাজারের ইভা কমিউিনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এসএসসি ২০০১ ব্যাচের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন বন্ধুরা এই ইফতার আয়োজনে অংশ নেয়।
পবিত্র কোরআন তিলওয়াত ও গজলের মাধ্যমে শুরু হয় ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা। স্থানীয় শাহ মুরাদ (র.) হেফজ মাদরাসার ও বড়তাকিয়া জাহেদিয়া মাদরাসার হাফেজ ও এতিম শিক্ষার্থীদেও সন্মানে এই ইফতার আয়োজন। ইফতারের আগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০০১ সালে উপজেলার এসএসসি পাস করা বন্ধুদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমেদ।
ইফতার পরবর্তী বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বন্ধুত্বের বাঁধন এসএসসি ২০০১ ব্যাচের এডমিন এমরান হোসেন সোহেল, এডমিন ডা: মাজহারুল আনোয়ার চৌধুরী, এডমিন মোসলেহ উদ্দিন মসলু, এডমিন আনোয়ার হোসেনসহ সকল বন্ধুরা।