রাত ১:৪৩ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শালমারা হাজিরহাট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শফিকুল ইসলাম ফিড মিল থেকে বাড়ি ফেরার পথে জায়গীরহাট-মিঠাপুকুরের মধ্যবর্তী এলাকায় এস এ ফিড কোম্পানির কাছে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের অজ্ঞাত চালক ও আরোহীও গুরুতর আহত হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

বদরগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *