সন্ধ্যা ৭:৪২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হয়ে গেলো প্রতিভাবান কবি সাহিত্যক ও গুণিজনদের মিলন মেলা

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ :
আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের মাসিক সাহিত্য আসর  উপলক্ষে মানিকগঞ্জে  প্রতিভাবান কবি সাহিত্যিক ও গুণিজনদের মিলনমেলা হয়েছে।
  ২০ জানুয়ারি শনিবার জেলা শহরের জয়নগর গ্রামে সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার ও লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার সংস্কৃতি জগতের বিশিষ্ট জনেরা গান, আবৃত্তিসহ নানা বিষয় উপস্থাপন করেন।
ড. জোসেফ মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: হাবিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা আয়েশা হক কালচারাল সেন্টার এন্ড লাইব্রেবীর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. সাঈদা হোসাইনী মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. জোসেফ মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. তৃণা রুবাইয়া মামুন। সঞ্চালনায় ছিলেন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. রাব্বি।
আলোকিত সাহিত্য সংঘের সংগঠক ও কবি সাহিত্যিকদের স্বরচিত কবিতা আবৃত্তি,  সাহিত্য কেন্দ্রিক  আলোচনাত্তর রবীন্দ্র সংগীত শিল্পীদের অংশ গ্রহনে অনবদ্য এক সাংস্কৃতিক আবহে সাহিত্য ও জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার  প্রত্যয়ে  দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *