রাত ২:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ (২২ জুলাই):
মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসাইন খান, মোঃ মানসুর রহমান ও আবির হাসান মুকুল, নবম শ্রেণীর শিক্ষার্থী আশা মনি।

অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ না থাকলেও প্রাঙ্গনটি বড়। খেলা ধুলার সরঞ্জামও রয়েছে। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলাসহ সবধরণের খেলাধুলার সুযোগ রয়েছে। লেখা-পড়ার পাশাপাশি সকলকে খেলা-ধূলা ও সাংস্কৃতিক চর্চা করার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *