বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত’

বিনোদন ডেস্ক:অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় তিনি স্তম্ভিত।

পোস্ট দিয়ে মিথিলা লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *