
নাটোর প্রতিনিধি :
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানুষের কা*টা হাত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের নারদ নদ ব্রিজের পাশ থেকে এই বাম হাত উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কা*টা হাত দেখতে পান এবং সাথে সাথে পুলিশকে খবর দেন।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা হাত উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অন্য কোনো স্থান থেকে এনে চলন্ত যানবাহন থেকে নদে ফেলার চেষ্টা করা হয়েছিল।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।