রাত ১২:৪৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন বিয়ে করলেন

 

বিনোদন  প্রতিবেদক : দেশীয় টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে এই সুন্দরী তারকার কাবিন হয়েছে বলে জানা গেছে। ৭ জুলাই (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারিয়া শাহরিন। তিনি ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে বিস্তারিত কিছু জানাননি ফারিয়া শাহরিন। তিনি কাকে বিয়ে করেছেন সে বিষয়েও কিছু উল্লেখ করেননি। তবে পোস্টে একজনের কমেন্টের জবাবে ফারিয়া লিখেছেন, ঘরোয়াভাবেই কাবিন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। পরে বাংলা লিংকের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান। এই তারকা সর্বশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *