সকাল ১০:১৮ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত চুড়ান্তের আগেই বাজারে সংকটের কারসাজি

বানিজ্য ডেস্ক রিপোর্ট :

মোড়কজাতকারী কোম্পানিগুলো স্বল্প মজুদ থেকে সীমিত আকারে সরবরাহ করলেও অধিকাংশ কোম্পানিই তা বন্ধ রেখেছে। এতে মোড়কে লেখা দামের চেয়েও বেশি দামে সয়াবিন বিক্রি হচ্ছে বলে স্বীকার করেছেন খুচরা ব্যবসায়ীরা।

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, আট থেকে ১০ দিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি সয়াবিনের অর্ডার নিয়ে গেলেও সরবরাহ দিচ্ছে না। এ সুযোগে অনেক প্রতিষ্ঠানের ডিলাররা পাইকারি দাম বাড়িয়ে খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে ভোজ্যতেল বিক্রি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *