রাত ১০:৫৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক, নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। রোহিত শর্মাদের বিপক্ষে মুশফিকুর রহিমকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা যায়, নবাগত সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেন মুশফিক। তারকা এই ক্রিকেটারের স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় পরিবারকে সময় দিতে চাচ্ছেন তিনি।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাকে ছুটি দেওয়া হচ্ছে।’

এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরেন মুশফিক। উল্লেখ্য, এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ দল। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও ফাইনাল খেলার কোনো সুযোগ নেই সাকিবদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *