রাত ১১:৩৯ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত -বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ জয়পুরহাট জেলা শাখা অনুমোদন

জয়পুরহাট প্রতিনিধি :

সাংস্কৃতিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত বন্ধন’ প্রতিপাদ্যে জয়পুরহাটে সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুকে সভাপতি ও খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ জয়পুরহাট জেলা শাখা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অনুমোদিত জেলা কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহসভাপতি আবুল কাশেম ফজলুল হক, যতন কুমার দেবনাথ, শারাবান তহুরা, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, পরিনা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আরাফাত হোসেন মুন, দফতর সম্পাদক বঙ্কিম চন্দ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান বিটন, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সানন্দাধর অর্পিতা। নির্বাহী সদস্য পদে রয়েছেন মুসতাফা আনছারী, মবিনা পারভীন, রাবেয়া আকতার, জয়ন্ত কুমার সাহানা ও সুজন কুমার মন্ডল। এ ছাড়াও পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীও অনুমোদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *