
বিনোদন প্রতিবেদক : ভারতের টলিউডের হিট পরিচালক সৃজিত এবং বাংলাদেশী মডেল – অভিনেত্রী মিথিলা’র ভালোবাসায় গড়া দ্বিতীয় সংসারে নাকি আর ভালোবাসাময় নেই। যদিও এরা দুজনে দুর্নিবার প্রেমের টানে জাত – ধর্ম, দেশ – সীমান্ত পেরিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের সেই প্রেমের টানে ছেদ পরেছে বলে জোর গুঞ্জন চলমান। যদিও মাঝে তাদের সবকিছু ভালোই চলছিল। কিন্তু কলকাতার মিডিয়ার সবারই জানা – পরিচালক সৃজিতের মন নাকি উড়ুউড়ু। কখনও অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন, কখনও আবার ‘এক্স’ কেই প্রেমিক বানিয়েছেন। আবার গোপনে কখন কার সঙ্গে অভিসারে থাকেন বোঝা মুশকিল।
তবে এই জুটি বিয়ে করে ঘরে বেঁধেও। কিন্তু খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথচলা। এর আগেই গুঞ্জন, ভাঙন ধরেছে সম্পর্কে। কেউ কেউ বলছে, সংসার ভাঙছে, কেউ কেউ বলছে সংসার ভেঙে গেছে। জানা গেছে, দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে সৃজিত – মিথিলার স্বামী – স্ত্রী সম্পর্কের মাঝে। যদিও আগের বারগুলোর মতো কোনও অভিনেত্রী নন, সৃজিত এরবার প্রেমে মজেছেন ক্যামেরার পেছনে কাজ করা এক কম বয়সী নারীতে।
জানা যায় মিথিলার অবশ্য শুধুই যে অভিনয় ধ্যানজ্ঞান, এমনটা নয়। নিজের অন্যান্য কাজের কারণে প্রায়ই ঢাকা এবং দেশের বাইরে কাটাতে হয় অনেকটা সময়। এই ফাঁকে তার স্বামী ডাল – ভাত ছেড়ে বিরিয়ানিতে মন দিয়েছেন। অর্থাৎ মিথিলার বদলে তিনি এখন অন্য নারীতে আসক্ত হয়ে পরেছেন। তাই তো কানাঘুষা চলছে – আজকাল পার্টিতে সারাক্ষণ নতুন নারীই নাকি সৃজিতের সঙ্গী। এই খবর অবশ্য পেয়ে গেছেন মিথিলাও। তার কিন্তু অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে ছিল বর্তমান স্বামীর দেশে ভারতের কলকাতায়। সেই মতো বেশ কিছু ছবি এবং ওয়েবে অভিনয়ও করেন। তবে তাকে সঙ্গ দেননি স্বামী সৃজিত।
জানা গেছে, টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওই বিয়ের প্রায় দুই মাস পর আনুষ্ঠানিকভাবে বৌভাতে বসেছিল তারার মেলা। এর মধ্যে কেটে গেছে তিন বছরের বেশি সময়। প্রথম প্রথম যে তাদের মধ্যে ভালোবাসার জোয়ার বইছিল, সেটা দিনকে দিন ভাটায় পরিণত হয়েছে। কলকাতার প্রভাবশালী একটি গণমাধ্যম নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে তাদের বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছে।
ঘনিষ্ঠ সূত্রে খবর, আর দু’মাসের মধ্যেই হয়তো পত্রপাঠ সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরে আসবেন মিথিলা। তবে পরিচালককে এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন অভিনেত্রী। এবার দেখা যাক, কোন দিকে বাঁক নেয় তাদের সম্পর্ক।সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী – মডেল – অভিনেতা তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।