বিকাল ৫:০১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর সহায়তা প্রদান

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে বড়দিন উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সেনা জোনের উদ্যোগে ২য়বারের মত এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার সর্বমোট ৩৯টি চার্জ/গির্জা কমিটি,পাড়াবাসী এবং তিনশতের অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা, টিন, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, সদর জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পাড়া থেকে আগত সুবিধাভোগীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন কমান্ডার আগত সুবিধাভোগীদের হাতে বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন। তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে।
বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *