সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয়ে আর্সেনালের শুভসূচনা, কিন্তু দুশ্চিন্তা সাকা-ওডেগার্ডের চোট

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই দারুণ জয় পেয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই ম্যাচে জুরিয়েন টিম্বার ও ভিক্টর ইয়োকেরেস দুটি করে গোল করেছেন। তবে দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডের চোটে পড়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কোচ মিকেল আর্তেতার দল।শনিবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা কিছুটা ধীরগতির ছিল আর্সেনালের। তবে ৩৪ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন টিম্বার। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরপরই আঘাত আসে আর্সেনাল শিবিরে, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক ওডেগার্ডকে।প্রথমার্ধের যোগ করা সময়ে টিম্বারের বাড়ানো বল থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন সাকা। এরপর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেনাল। ৪৮ মিনিটে জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন ভিক্টর ইয়োকেরেস। তবে এই গোলের পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন সাকা। গুরুত্বপূর্ণ দুই তারকার চোটও অবশ্য আর্সেনালের গতি কমাতে পারেনি। ৫৬ মিনিটে টিম্বার তার দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন।

ম্যাচের ৬৩ মিনিটে আর্সেনালের ১৫ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যানের অভিষেক হয়, যিনি প্রিমিয়ার লিগ ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। যোগ করা সময়ে ডাউম্যানকে ফাউল করার কারণে পেনাল্টি পায় আর্সেনাল। স্পটকিকে নিজের দ্বিতীয় গোল করেন ইয়োকেরেস। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *