রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা ঘিরে সহিংসতার শঙ্কা নেই : র‍্যাব (ডিজি)

টঙ্গী প্রতিনিধি :
২ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমা ঘিরে নাশকতার কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) খুরশিদ হোসেন। ৩১ জানুয়ারী বুধবার টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা বলেন র‍্যাবের মহাপরিচালক ।
র‍্যাবের ডিজি খুরশিদ আলম জানান, মুসল্লীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে ইজতেমা ময়দান। বিদেশি মেহমানদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, হেলিকপ্টার, নৌ ও মোটরসাইকেলে টহল দেয়া হবে। নিশ্চিত করা হয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থা। ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।

তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। ২ ফেব্রুয়ারী শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব (জুবায়েরপন্থী) শুরু হবে। মঙ্গলবার থেকেই দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দলে দলে ময়দানে আসতে শুরু করেছেন। চলছে শেষ মুহুর্তের সার্বিক প্রস্তুতি। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *