বিকাল ৪:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে গাজীপুর মহানগরে ৫০ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি :

সম্প্রতি বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারানো উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে ২৩ জুলাই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নির্দেশনায় ও ৫০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ফাত্তার সার্বিক তত্ত্ববধানে ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুরা বাইগারটেক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

৫০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপত্বিতে ও সাংগঠনিক সম্পাদক মিয়া খোকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি আতাউর রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব সরকার, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সুমন শরীফ,৫০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন
যুগ্ম-সাধারণ সম্পাদক বাপ্পি তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ সরকার, দপ্তর সম্পাদক মাছুম মোল্লা,শিল্প বিষয়ক সম্পাদক এস এম মাসুম, শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির সরদার,কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ অনিক, ৫০ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক রেজাউল করিম রিফাত,৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, শাহ আলম,রুবেল,মানিক মিয়া,আলমগীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মাহফিলের শুরুতেই নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে তাদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম কোরআন-হাদিসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং সর্বস্তরের মানুষকে এই শোক কাটিয়ে উঠতে একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *