
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠার সঙ্গে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের রাজনীতির ইতিহাস জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
কাজী হুমায়ুন কবির বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি দলের আদর্শ ও লক্ষ্যকে নতুন করে ধারণ করার দিন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, গাজীপুর মহানগর বিএনপির ৫০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকবেন। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।