সন্ধ্যা ৬:২৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এয়াছিন মিজানের শুভেচ্ছা

মিরসরাই প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এয়াছিন মিজান বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের নতুনভাবে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করবে।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
এয়াছিন মিজান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকবে।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাইসহ সারাদেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *