
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় নাজমুল হোসেন মন্ডল বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্য সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান।
নাজমুল হোসেন মন্ডল আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের আদর্শ ও গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে দেশের মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।