সকাল ৭:১৮ বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

অনলাইন ডেস্ক :

রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ।সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। এই তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর (AQI: ১৯৩)।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কোনও পদক্ষেপ নেই। বৃষ্টি হলে কিছু দিনের জন্য দূষণ কমলেও, তা দীর্ঘস্থায়ী হয় না।

গতকাল শনিবার ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা কিছুটা দূষণ কমাতে সহায়ক ছিল। তবে আজকের মতো বৃষ্টিহীন দিনে দূষণের মাত্রা দ্রুত বাড়ে।

পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দূষণ তুলনামূলক কম থাকে, তবে সেপ্টেম্বর ও অক্টোবর থেকে তা আবার বাড়তে শুরু করে। চলতি অক্টোবরের শুরু থেকেই ঢাকার দূষণ পুনরায় আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *