সকাল ৭:৩৪ রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছাত্রদলের আহবায়ক করায় মানববন্ধন ও বিক্ষোভ

 

বাসুদেব বিশ্বাস ,বান্দরবান :

বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বান্দরবান জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

সোমবার (৪ মে) সকাল ১১ টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবানের ছাত্রদলের সর্বত্র নেতৃবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের নেতা ও দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় না থাকা ফরহাদ হোসেন জিকুকে বান্দরবান জেলা ছাত্রদলের আহবায়ক করে যে কমিটি ঘোষনা করা হয়েছে তা দ্রুত বাতিল করতে হবে। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত না থাকা আর বিবাহিত হয়েও ফরহাদ হোসেন জিকুকে বান্দরবান জেলা ছাত্রদলের আহবায়ক করায় যোগ্য নেতারা বঞ্চিত হয়েছে। এসময় বক্তারা আরো বলেন, ছাত্রদলেরমত এমন একটি সুসংগঠিত কমিটিতে যোগ্যতা ও বয়স নির্ধারণ না করে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া দলের জন্য অবমাননাকর।

এসময় বক্তরা দ্রুত আহবায়ক কমিটি বাতিল এবং যোগ্য ও ত্যাগী নেতাদের ছাত্রদলের বান্দরবান জেলা কমিটি অনর্ভুক্ত করার আহবান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে সমবেত হয় এবং পরে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পর পদবঞ্চিতরা সড়ক থেকে সরে যায় এবং নতুন ঘোষিত কমিটি বাতিল করার জন্য শ্লোগান দেয়।

মানববন্ধনে ছাত্রদলের বান্দরবান জেলা কমিটির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দীন, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক উজ্বল কুমার নাথসহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

প্রসঙ্গত: গত শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বান্দরবান জেলা ছাত্রদলের ১০সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়, আর কমিটিতে আহবায়ক হিসেবে ফরহাদ হোসেন জিকু ও সদস্য সচিব হিসেবে শহিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করে। আর এদিকে এই কমিটি প্রকাশের পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে বান্দরবানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *