দুপুর ২:৩১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে বান্দরবান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় রাজার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আখতার সেতু, ক্রীড়া সংগঠক মো. জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম।

ক্রিকেট প্রতিযোগিতার মাতামুহুরী একাদশ ও সাংগু একাদশ অংশগ্রহণ করে আর প্রথমে ব্যাট করে মাতামুহুরী একাদশ সাংগু একাদশকে ১০৮ রানের টার্গেট দেয়। জবাবে সাংগু একাদশ ৯৪ রান করে পরাজিত হয় আর জয় লাভ করে মাতামুহুরি একাদশ।

অপরদিকে ভলিবল প্রতিযোগিতায় মেঘলা দল ও নীলাচল দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ২-১ সেটে নীলাচল ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। এসময় জেলা প্রশাসক খুব দ্রুত সময়ে বান্দরবান রাজারমাঠে একটি বড় প্রজেক্টর বসানোর আশ্বাস প্রদানের পাশাপাশি ক্রীড়াঙ্গনকে চাঙ্গা রাখতে আগষ্ট মাস থেকে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরুর আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *