বিকাল ৪:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়|
শনিবার (১৩ জুন) বিকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার জেলা প্রশাসক মো সানিউল ফেরদৌস মহোদয়|
কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার মহোদয়|
এ সময় বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”-এর অংশ হিসেবে বন অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা এ কর্মসূচির আয়োজন করে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *