সকাল ৭:২৭ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বিনামূল্যে সেনাবাহিনীর উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানের দুঃস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে বান্দরবানের রাজারমাঠে এই বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়।
এসময় মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু, চর্মরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা প্রদান করেন এবং বিনামুল্যে ওষুধ সরবরাহ করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের চিকিৎসা সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা, ভবিষ্যতেও পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে জীবনযাত্রার মানোন্নয়ন ও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সেনাবাহিনীর প্রতি আহবান জানিয়েছে সাধারণ জনগণ
৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ড. সরফরাজ হায়দার জানান, পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর এই দুইদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন হবে এবং বিনামুল্যে ওষুধ পেয়ে স্বস্তিতে জীবনধারণ করতে পারবে।
তিনি আরো বলেন, দুইদিন রাজারমাঠে চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে আর যাদের চক্ষু রোগে অপারেশন প্রয়োজন পরবর্তীতে তাদের সেনাবাহিনীর উদ্যোগে আরো উন্নত চিকিৎসা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *