বিকাল ৫:৩৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পর্যটকবাহী বাস দূর্ঘটনায় আহত ১২

 

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী রিলাক্স পরিবহনের একটি এসি বাস দুর্ঘটনায় কবলিত হয়ে ১২ পর্যটক আহত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটকের দল রিলাক্স পরিবহনের একটি এসি বাসে করে বান্দরবানে বেড়াতে আসছিল। সকালে বাসটি কসাই পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের কিনারে পড়ে যায়| এতে বাসে থাকা ১২জন পর্যটক আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, বান্দরবানে বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস চালক পলাতক রয়েছে, বাসটি উদ্ধার কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *