
বাসুদেব বিশ্বাস,বান্দরবান : “ নিজ আঙিনা পরিষ্কার, ডেঙ্গু রোধের প্রধান হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক এক র্যালী অনুষ্ঠিত হয়েছে|
শনিবার (৬ জুন) সকালে বান্দরবানের সিভিল সার্জন অফিস এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়|
র্যালীতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনমুলক বার্তার প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সড়ক প্রদক্ষিণ করে এবং এসময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা ও আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে আরো সচেতন হওয়ার আহ্বান জানান|
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস| এসময় সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র ¯^াস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুই চিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা-কর্মচারী এবং বান্দরবান নাসিং কলেজের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন|