সন্ধ্যা ৬:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ঘরে মিলল নারীর মরদেহ, স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক

স্টাফ রিপোর্টার :
রাজধানীর বাড্ডায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড। ওই নারীর বয়স আনুমানিক ৩৫।
পুলিশ জানায়, পহেলা মে জামাল নামে একজন রিকশাচালক ওই নারীকে স্ত্রী পরিচয় দিয়ে বাড্ডা থানাধীন সাতারকুলের পুর্ব পদরদিয়ায় একটি টিনের ঘরে ভাড়ায় ওঠেন। শনিবার সকালে বাড়ির মালিক ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে নারীকে বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন গাজী সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে লাশে পচন ধরায় আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি জামাল নামের ব্যক্তিকেও খোঁজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *